সবাইকে ঈদের শুভেচ্ছা
তারিখঃ ৭ জুন, ২০২৫, ০৯:৩৫
(اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ)

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আশা করি সবাই ভালো আছেন এবং কাঙ্ক্ষিত ঈদের দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন! আপনাদের সবাইকে জানায় পবিত্র ঈদের শুভেচ্ছা -
ঈদ মুবারক
ঈদুল আজহার শিক্ষাই হলো আত্মত্যাগের শিক্ষা। কুরবানির শিক্ষা। ঈদুল আজহার এই শিক্ষায় আমাদের দৈনন্দিন জীবনযাপন প্রবাহিত হোক। সকল কর্ম প্রবাহে এই শিক্ষার আলো প্রতিফলিত হোক। তাহলেই সার্থক হবে ঈদুল আজহাকেন্দ্রিক আমাদের সকল কর্মতৎপরতা। ঈদুল আজহার প্রকৃত শিক্ষার দ্যুতি ছড়িয়ে পড়–ক ব্যক্তি, সমাজসহ সকল স্তরে। এটাই মহান রাব্বুল আলামীনের কাছে আমাদের একান্ত কামনা।
> “আল্লাহর নিকট পৌঁছে না পশুর মাংস কিংবা রক্ত, বরং পৌঁছে আপনার তাকওয়া।” — [সুরা হজ্জ, আয়াত ৩৭]
আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন, গুনাহ ক্ষমা করেন এবং তার পথে চলার তাওফিক দান করেন তাঁর পথে অবিচল রাখেন।

মন্তব্য: ০