Alapon

বাংলাদেশ২.০ এ মিডিয়ার সন্ত্রাসের ছায়া

বাংলাদেশে২.০ এ মিডিয়া স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে। সত্য বলার বদলে আমরা দেখছি বিকৃত তথ্য ছড়ানো এবং ভিন্নমত দমনের ও ফ্যাসিবাদের পক্ষের শক্তি এক ভয়ঙ্কর সিস্টেম গড়ে তুলতে চেষ্টা করছে। মিডিয়া সন্ত্রাস এর মাধ্যমে ফ্যাসিবাদের ছায়া বাংলাদেশে আবারও প্রতিষ্ঠার চেষ্টা শুরু হয়েছে।

মিডিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে সত্য চাপা দেওয়া হচ্ছে। মিথ্যা, বিভ্রান্তিকর খবর, টকশো গুলোতে ইনটেনশনাল প্রশ্ন করার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। কোনো কণ্ঠস্বর যদি সত্য উপস্থাপন করতে যায়, সেটাকে দমন করা হচ্ছে। এই ‘সফট’ দমন-পীড়ন আমাদের মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক সচেতনতা নষ্ট করে দিচ্ছে।

বিশেষত, ফ্যাসিবাদের পক্ষে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে ভারতীয় আগ্রাসনের পক্ষে অনাকাঙ্ক্ষিত মনোভাব গড়ে তোলা হচ্ছে, যা এক ধরনের 'দিল্লির গোলামী'। যদি আমরা এই পরিস্থিতি থেকে বের হতে না পারি, তাহলে বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদের গ্লানিতে পড়তে বাধ্য হবে।

এই অবস্থা মোকাবিলায় আমাদের প্রয়োজন—সর্বস্তরে সত্য প্রকাশের প্রতিশ্রুতি, স্বাধীন গণমাধ্যমের প্রতিষ্ঠা এবং হলুদ মিডিয়ার বিপক্ষে ঐক্যবদ্ধ প্রতিবাদ। অন্যথায়, চুপ থাকার নীরবতা আমাদের এই অন্ধকারের অংশীদার করে তুলবে।

মিডিয়া সন্ত্রাস নিপাত যাক!
বাংলাদেশ মুক্তি পাক!

পঠিত : ৩০১ বার

মন্তব্য: ১

২০২৫-০৮-২৯ ১৮:৫০

User
Masum Billah Bin Nur

গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তবে তৃতীয় প্যারায় 'ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে'—কথাটি সম্ভবত অসতর্কতাবশত হয়ে গেছ। 'ভারতীয় আগ্রাসনের পক্ষে' হ‌ওয়ার কথা‌

submit