পরীক্ষা
তারিখঃ ৩১ আগস্ট, ২০২৫, ১৬:১০
পরীক্ষা
মো. আনোয়ার হোসেন
এলো আবার পরীক্ষা ভাই,
চোখে ঘুম আসে না তাই।
বই খুলি আর কলম ধরি,
মনের ভেতর চলছে গাড়ি।
নিরব মনে প্রশ্ন জাগে।
উত্তর খুঁজি রাতটা কেটে।
মা বলে, "তুই পারবি রে",
মনটা তখন হতাশ করে।
তবুও বলি, ভয় কিসের?
পড়েছি তো মন দিয়ে বেশ!
সত্যি করে, চেষ্টা করি,
জয় আসবেই-এটাই জানি

মন্তব্য: ০