Alapon

স্মৃতিকথন-২৪

জুলাই বিপ্লব নিয়ে রচিত কবিতা-

স্মৃতিকথন-২৪
আশিকুর রহমান তালহা


গোধূলির আকাশে রক্তিম আবেগ, 
অবনীর বুকে রক্তের দাগ।

একাত্তরের হায়েনারা যেন ফিরে এসেছে আজ।
আমার ভাই, আমার বোন রক্তে করেছে সাজ।

বিপন্ন জীবন, মৃত অভিলাষ।
ভাইয়ের জীবন ভাই নিয়েছে, ফেলে এসেছে লাশ।
বোনের জীবন রেহাই পায়নি, শহীদ হয়েছে আজ।

বৈষম্যের আকাশে উন্মুক্ত আর্ত-চিৎকার, 
তুমি কে, আমি কে; রাজাকার রাজাকার।

আয়নাঘরের বদ্ধ ঘরে কান্না হলো বাসি, ঘাতকের থাবা ছিনিয়ে নিলো মুগ্ধের সেই হাসি।

মুষ্টিবদ্ধ হাতে, জালেম দেখায় শত ভীত
তাদের কাছে পায়নি রেহাই আবু সাঈদ।

ন্যায়ের মশাল ঘরে ঘরে, টুটিলো তিমির রাত, দীপ্ত আলোয় সিক্ত হলো, করলো কষাঘাত।

ভেদাভেদ সব ভুলে মিলিলো কাধে কাধ,
সকল শিকল ভেঙে ধরায় নামিলো প্রভাত।

বাংলার আকাশ-বাতাস মুখরিত হলো তাকবীরে তাকবীরে,
 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।

পঠিত : ১৯৭ বার

মন্তব্য: ০